মা আমার মা
আমার মা , যিনি আমাকে জন্ম দিয়েছেন । দশ মাস দশ দিন, আমি তার এ ঋন কোন দিন শোধ করতে পারব না । আমার এই জগতে আসার পিছনে তার অবদান সব থেকে বেশি।
এক জন মা তার সন্তান কে নিজের জীবনের থেকে ভালবাসে, কিন্তু অই সন্তান যখন তার মায়ের ভালবাসার মুল্য দেয় না সেই সময়ে এক জন মায়ের সব থেকে খারাপ লাগে। তাই কেউ কার মা কে কোন সময় কস্ট দিব না । এক জন মা তার সন্তানের ইচ্ছা সব সময় পুরন করতে চায় সে তার সাধ্য কত চেস্টা করে তার সন্তানের ইচ্ছা পুরন করতে, যেমন আমার মা আমাকে একটা ল্যাপটপ কিনে দিয়েছে তার নিজের টাকা দিয়ে আমার আব্বুর কাছে অনেক বার চেয়েছি , কিন্তু সে দেয় নাই । আমার মা আমার জীবনের সব ইচ্ছা পুরন করছে। আমি আমার আম্মুর সাথে অনেক ফ্রী, আমার যখন কোন মেয়েকে ভাল লাগে তখন আমার মা কে বলি মা আমাকে ভাল পরামর্শ দেন । আমি আমার মা কে অনেক ভালবাসি, কিন্তু সেই ভালবাসা সামনা সামনি প্রকাশ করতে পারি না , আসলে আমি যেন কেমন কাউকে যদি ভালবাসি তবে সেই ভালবাসা সামনা সামনি প্রকাশ করতে পারি না । যখন মায়ের সাথে খারাপ ব্যবহার করি তার একটু সময় পর খুব খারাপ লাগে, তখন নিজের মনের কাছে প্রশ্ন করি আমি এত খারাপ আমি আমার জন্ম দাতা মায়ের সাথে খারাপ আচরন করতে পারলাম। কিন্তু আমার মা সেই কথা মনে রাখে না , শুধু আমার মা না জগতের সকল মা ই মনে রাখে না । এক শ্রেনির সন্তান নামক পশু আছে যারা মা বাবা বুড়া হয়ে গেলে তাদের কে বিদ্ধা আশ্রম এ পাঠায়। ধিক্কার জানাই অই কুলাঙ্গার সন্তান কে যে মা তোকে দশ মাস দশ দিন ধরে বহন করেছে , তোকে লালন পালন করছে সে মাকে তুই কিভাবে একা একা রাখতে পারলি তোর বউ এর জন্য । আসুন আমরা সবাই মাকে ভালবাসি ।
বউ মরলে বউ পাওয়া যাবে কিন্তু মা মরলে মা পাওয়া যাবে না ।